1. mrmainuddin4@gmail.com : dainikamadernarsingdi.com :
নরসিংদীতে সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। - দৈনিক আমাদের নরসিংদী
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
মাধবদীতে ছাত্রদলের আয়োজনে সীমিত আয়ে মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন। নরসিংদীতে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত দোয়ানী বাজার বনিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীতে বিভিন্ন স্থাপনার নিরাপত্তা সংক্রান্তে আন্তঃসমন্বয় সভা অনুষ্ঠিত নরসিংদীতে সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। নরসিংদীতে তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন নরসিংদী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান নরসিংদী পুলিশ সুপার নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নরসিংদী -১ আসনের চরদিঘলদী ইউনিয়নে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর গণসংযোগ
সংবাদ শিরোনাম:

নরসিংদীতে সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার ভিউ

এম আর মাইনউদ্দীন, নরসিংদী।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার ১২ নভেম্বর ২০২৫ ইং নরসিংদীতে সূজন-সুশাসনের জন্য নাগরিক এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিলো: কেক কাটা,আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী।
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” প্রতিপাদ্যে আয়োজিত এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে সুজনের প্রধান দাবী “রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই।”

সকাল সাড়ে ১১টায় কেক কেটে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সুজনের প্রধান উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
জেলা কমিটির সহ-সভাপতি মোঃশহীদুল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক হলধর দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সুজন জেলা কমিটির সহসভাপতি এ কে এম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান,দেলোয়ার হোসেন ভূঞা, সতীশ চন্দ্র বিশ্বাস,জয়নাল আবেদীন,
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,তৈয়বুর রহমান,শংকর দাস, সদরের সভাপতি মনজিল এ মিল্লাত ও সম্পাদক মোঃ সবুজ মিয়া প্রমুখ।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে
“রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই।” শ্লোগান নিয়ে হলধর দাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com