1. mrmainuddin4@gmail.com : dainikamadernarsingdi.com :
পদ্মাসেতুতে ৩৮তম স্প্যান, পৌনে ৬ কিলোমিটার দৃশ্যমান - দৈনিক আমাদের নরসিংদী
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
মাধবদীতে ছাত্রদলের আয়োজনে সীমিত আয়ে মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন। নরসিংদীতে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত দোয়ানী বাজার বনিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীতে বিভিন্ন স্থাপনার নিরাপত্তা সংক্রান্তে আন্তঃসমন্বয় সভা অনুষ্ঠিত নরসিংদীতে সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। নরসিংদীতে তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন নরসিংদী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান নরসিংদী পুলিশ সুপার নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নরসিংদী -১ আসনের চরদিঘলদী ইউনিয়নে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর গণসংযোগ
সংবাদ শিরোনাম:

পদ্মাসেতুতে ৩৮তম স্প্যান, পৌনে ৬ কিলোমিটার দৃশ্যমান

  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ১৪৭ বার ভিউ

শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর খুঁটির ওপর ৩৮তম স্প্যানটি স্থাপনের পর সেতুটি পাঁচ হাজার ৭০০ মিটার দৃশ্যমান হল বলে পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।

ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল এ সেতুর ৪১ স্প্যানের মধ্যে বাকি রইল আর মাত্র তিনটি স্প্যান। আগামী বিজয় দিবসের মধ্যে এ তিনটি স্প্যানও বসানোর পরিকল্পনা রয়েছে।

এসব তথ্য দিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানিয়েছেন, সকাল ৯টায় কুমারভোগের কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান জাহাজ ‘তিয়ান ই’।

খুঁটির কাছে ‘১-এ’ নামের নামের স্প্যানটি নিয়ে পৌঁছে দেওয়ার পর শুরু হয় তা বসানোর কাজ। অ্যাংকরিংসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষে দুপুর ২টা ৩৫ মিনিটে স্প্যানটি স্থাপন সম্পন্ন হয়।

এর আগে ১২ নভেম্বর মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর খুঁটিতে ৩৭তম স্প্যানটি স্থাপন করা হয়েছিল।

সেতুর অন্যান্য কার্যক্রম চলছে দ্রুত গতিতে চলছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে ১ হাজার ২১১টি রোডওয়ে স্ল্যাব এবং ১ হাজার ৮০০ রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে।

সংযোগ সেতু এবং নদী শাসনের কাজও দ্রুত এগুচ্ছে। মূল সেতুর অগ্রগতি ৯০ শতাংশ আর সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ।

২০১৪ সালের ডিসেম্বরে কাজ শুরু হওয়া পদ্মা সেতু ২০২১ সালেই খুলে দেওয়া হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com